শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

ট্রাফিক আইন ভঙ্গে কঠোর ডিএমপি, ২ দিনে ২৮৮০ মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪১ মোট ভিউ

 

 

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত দুই দিনে পরিচালিত অভিযানে মোট ২৮৮০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৩ জুন) ডিএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগ পৃথক অভিযান চালিয়ে এসব মামলা করে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১২০টি, লালবাগে ২১৫টি, মতিঝিলে ৪৮৩টি, ওয়ারীতে ৪১৪টি, তেজগাঁওয়ে ২৪৬টি, মিরপুরে ৬২১টি, উত্তরা এলাকায় ৩১৮টি এবং গুলশানে ২৬৩টি মামলা করা হয়েছে।

মামলার পাশাপাশি অভিযানকালে উল্লেখযোগ্য সংখ্যক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ৫৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৪০০টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানানো হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে সড়ক শৃঙ্খলা বজায় রাখতে এবং ট্রাফিক আইন মানাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital