সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ উম্মাদনা; নাটোরে জার্মান প্রবাসী সাগরের গ্রামের বাড়ি জার্মানি সাজে ভাইরাল! পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জেলা জামায়াত নেতৃবৃন্দ বিশ্বকাপে মেসিরা মাঠে নামার আগেই দল ছাড়লেন আর্জেন্টাইন ফুটবলার যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা : প্রতিমন্ত্রী বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: ববি হাজ্জাজ শিগগিরই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে গণবিজ্ঞপ্তি বেনজীর গ্রেফতারে নতুন তথ্য, জাতীয় সংসদে বিস্তারিত তুলে ধরলেন মন্ত্রী X Force Group-এর সহযোগিতায় বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে জবি ক্যাম্পাস

মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৪ মোট ভিউ

 

: যশোরের মণিরামপুরে দ্রুতগামী এক মোটরসাইকেল সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে মাহিম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম উপজেলার ভোজগাতী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে একটা আরওয়ান-৫ ব্রাণ্ডের মোটরসাইকেল চালিয়ে এক কিশোর মণিরামপুরের দিক থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছে । চোখের পলকে মোটরসাইকেলটা সড়কের পশ্চিম পাশে একটা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এ ঘটনায় ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যুর এ খবর নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital