রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা

বিশ্বকাপ উম্মাদনা; নাটোরে জার্মান প্রবাসী সাগরের গ্রামের বাড়ি জার্মানি সাজে ভাইরাল!

নাটোর (সিংড়া) প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৭ মোট ভিউ

 

 

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লায় জার্মান প্রবাসী সাগর কুলেন্তুনুর বাড়ি ও আঙিনা সেজেছে বিশেষ এক ভিন্নতা নিয়ে।
সাগর শিখেন নার্সিং এ ডিপ্লোমা অর্জন করার পর জার্মানির ডর্ডমুন্ডের একটি হাসপাতালে সাগর যোগদান করেন এবং বর্তমান তিনি ওই হাসপাতালের নার্সিং ইনস্ট্রাক্টর পদে কাজ করছেন, গত ২০২৩ সালের ডিসেম্বর মাসে তিনি যশোরের মেয়ে এমলিনা সরকারকে বিয়ে করেন,বিয়ের জন্য তিনি বনপাড়া পৌর শহরের কালিকাপুর নিজ বাড়িতে জার্মানি পতাকার আদলে পুরো বাড়ি ও গাছপালা রং দিয়ে সেই সময়ে সজ্জিত করেন।
বিয়ের আসরে বর্ণিল ডেকোরেশন দেখে অতিথিরা তখন বিস্ময় প্রকাশ করেন,একই ভাবে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে জার্মানি পতাকা দিয়ে এবং পতাকার আদলে বাড়ি, গাছপালা, আঙিনা যেভাবে সুসজ্জিত করেছে তাতে আগত দর্শনার্থীরা বিস্মিত হচ্ছেন।
তার প্রিয় দল জার্মানিকে উপস্থাপন করেছে ৪০ টি জার্মানের জাতীয় পতাকা প্রদর্শন করে, পাশাপাশি ১০ টি বাংলাদেশের জাতীয় পতাকা যা নিজ জন্মভূমি বাংলাদেশকে সম্মান করে জার্মানি পতাকা থেকে ১ ফুট উঁচু করে প্রদর্শন করা হয়েছে।
সাগর কুলেন্তুনুর মা কানন গমেজ জানান, ছেলে জার্মান থেকে ভিডিও কলের মাধ্যমে বউমা এমলিনাকে দিক-নির্দেশনা দিয়েছে এবং সে মতে সাজানো হয়েছে।
এটা দেখতে অনেক দুরথেকে মানুষজন আসছেন যা দেখে আমার অনেক ভালো লাগছ।
স্থানীয় সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অরলীন ডি কস্তা জানান,আমি আর্জেন্টিনার সাপোর্টার তারপরেও জার্মানি দলের পক্ষে সজ্জিত এই মাঠে এসে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না, সত্যিই নান্দনিকভাবে সাজিয়েছেন এই জার্মান বাড়ি,বনপাড়া পৌর নির্বাচনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান মেমন জানান, বিভিন্ন গণমাধ্যমে এই জার্মান বাড়ির নিউজ প্রচার হচ্ছে,যা রীতিমতো ভাইরাল ও সময়ের আলোচিত সংবাদ হিসেবেই মনে করা যায়। বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরাও আসছে, সকলেই এই জার্মান বাড়ির সাজ দেখে মুগ্ধ।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital