মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সূচকের উত্থানে বেড়েছে পুঁজিবাজারে লেনদেন নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি, আয়োজক পাকিস্তান নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমে নৈতিকতা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে হাজী বছির উদ্দিন স্কুলের নতুন ভবনের যাত্রা সিংড়ার ভাঙ্গাচোরা কাদামাটি সড়ক: জনদুর্ভোগ চরমে, উপেক্ষিত গ্রামবাসীর আর্তনাদ ২০২৬-২৭ বাজেট: প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীপ্রতি বরাদ্দে দ্বিতীয় ডুয়েট নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি: ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার বিশ্বকাপ উম্মাদনা; নাটোরে জার্মান প্রবাসী সাগরের গ্রামের বাড়ি জার্মানি সাজে ভাইরাল! পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জেলা জামায়াত নেতৃবৃন্দ

সূচকের উত্থানে বেড়েছে পুঁজিবাজারে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৪ মোট ভিউ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪০ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৩৪ ও ২১২৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে এক হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আগের কার্যদিবসের চেয়ে ৯৮ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। সোমবার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫টি কোম্পানির, কমেছে ১৮৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৯৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৮টির, কমেছে ৯৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির কোম্পানির শেয়ার দর।

সোমবার সিএসইতে ৪২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে প্রায় ১৮ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital