রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা

উন্নয়নের ছোঁয়া গ্রামে গ্রামে, পঞ্চগড়ে ৪৭৭ নারীর মাঝে ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৭ মোট ভিউ

 

 

 

 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নারীর ক্ষমতায়ন এবং পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় ৪৭৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৭জুন)বিকেলে মৌলভীবাজারে আয়োজিত প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে একযোগে তেঁতুলিয়া উপজেলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

উপজেলার দেবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ে পরিচালিত এ কর্মসূচির আওতায় মোট ৪৭৭ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। সুবিধাভোগীরা মূলত ৮ নম্বর ওয়ার্ডের টটুয়াপাড়া, মানিকডোবা, হাটুপাড়া, সরকারপাড়া, ঝাড়বাড়ী ও মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।

 

কার্ড পেয়ে সুবিধাভোগী নারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, এ উদ্যোগ তাদের পরিবারের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital