শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মঙ্গলগ্রহে ঘূর্ণায়মান ‘ডাস্ট ডেভিল’ প্রথমবার স্পষ্টভাবে ধরা পড়ল ক্যামেরায় সুইজারল্যান্ড সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আল-জাজিরাকে ইরানি কূটনৈতিক সূত্র প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের হামলায় ‘হাজার হাজার’ মার্কিন সেনা নিহত: মুখ ফসকে গোপন তথ্য ফাঁস ট্রাম্পের বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে লাল কার্ডের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়? স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল কোথায় স্থানান্তর হবে, জানালেন সড়কমন্ত্রী

পঞ্চগড়ে আদালত ভবনের বেঞ্চেই শেষ নিঃশ্বাস, পরিচয় মেলেনি মৃত ব্যক্তির

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৪ মোট ভিউ

 

 

 

 

পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় বেঞ্চে শোয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

 

আদালত সূত্রে জানা যায়, আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দার একটি বেঞ্চে ওই ব্যক্তি শুয়ে ছিলেন। দীর্ঘ সময় ধরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে উপস্থিত লোকজন খোঁজ নিতে গেলে তাকে মৃত অবস্থায় দেখতে পান। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাকে চিনে থাকলে বা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানলে পঞ্চগড় সদর থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital