শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২২ মোট ভিউ

সীমান্তের ওপারে ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিলেটের নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। এই বন্যা পরিস্থিতির কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলার অত্যন্ত জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি শুরু হয়। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলেও ভারী বৃষ্টি হওয়ায় সীমান্তবর্তী নদীগুলোতে পাহাড়ি ঢল নেমেছে। এতে সাদাপাথর পর্যটনকেন্দ্র পানিতে তলিয়ে গেছে।

পাহাড়ি ঢলের পানিতে পর্যটনকেন্দ্রের ভাসমান দোকানপাটও ডুবে গেছে। অনেক ব্যবসায়ীর লকার, চেয়ার, প্রসাধনসামগ্রী ও অন্যান্য আসবাব পানির স্রোতে ক্ষতিগ্রস্ত বা ভেসে গেছে বলে জানা গেছে। প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল নামলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার সকালে খেয়াঘাট থেকে কোনও নৌকা সাদাপাথরের উদ্দেশে ছেড়ে যায়নি। সর্বশেষ শনিবার পর্যটকেরা সেখানে ভ্রমণ করেছিলেন। তবে রোববার থেকে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারতের পাহাড়ি ঢলের কারণে সাদাপাথর এলাকায় পানির স্রোত ও গভীরতা বিপজ্জনক স্তরে পৌঁছেছে। পর্যটকদের জীবন ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই পর্যটনকেন্দ্রে সব ধরনের প্রবেশ ও নৌকা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে পর্যটনকেন্দ্রটি আবার খুলে দেয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital