বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপগঞ্জে অনেক অসৎ কোম্পানি কৃষিজমি ভরাট করছে : দিপু ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৩ মোট ভিউ

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন অসৎ কম্পানি কৃষিজমি ভরাট করেছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

 

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে অংশ নিয়ে এ দাবি তোলেন তিনি।

 

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জে বিভিন্ন অসৎ কম্পানি বালু দিয়ে কৃষিজমি ভরাট করে ফেলছে। আমি আশা করব তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হয়।

 

এসব জমি ভরাটের কারণে রূপগঞ্জের মানুষ তাদের বাড়িঘরে থাকতে পারছেন না বলেও জানান এই সংসদ সদস্য।

 

এ সময় তিনি গ্যাস সংকট, জলাবদ্ধতা, শিল্পাঞ্চলের পরিবেশ দূষণ এবং নারায়ণগঞ্জের প্রশাসনিক মর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় সংসদে তুলে ধরেছেন।

 

তিনি বলেন, বাংলাদেশের জিডিপির ৭ দশমিক ৫ শতাংশ অবদান রাখে নারায়ণগঞ্জ। এরপরও নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরির জেলা করে রেখেছে। আমি চাই শিগগির নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলাতে পরিণত করা হোক।

 

এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে মেট্রোপলিটন সিটি করারও দাবি জানান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital