মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮ পরিবার পেল বিআরটিএ’র আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২০ মোট ভিউ

 

 

সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকা মেট্রো-২ সার্কেলের আওতাধীন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মধ্যে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার ঢাকার ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ চেক তুলে দেন সার্কেলটির উপপরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আইনুল হুদা চৌধুরী।

 

সহায়তাপ্রাপ্তদের মধ্যে ১২ পরিবারকে ৫ লাখ টাকা করে, ৫ পরিবারকে ৩ লাখ টাকা করে এবং ১টি পরিবারকে ১ লাখ টাকা দেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে মো. আইনুল হুদা চৌধুরী বলেন, সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হতে হবে। দুর্ঘটনায় যেসব পরিবার স্বজন হারিয়েছে, তাদের সেই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। এই অনুদানও তাদের বেদনা লাঘব করতে পারবে না। তবে এর মাধ্যমে সরকার যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে, সেই বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি সবাইকে সড়কে চলাচলে সচেতনতা বাড়ানো এবং নিজের জীবনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

 

বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা মেট্রো-২ সার্কেলের আওতাধীন সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের আর্থিক সহায়তা প্রদানের জন্য গঠিত স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে ১৮টি পরিবারের মধ্যে ৭৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital