শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সিরাজদিখানে মোবাইল কোর্টে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগন্জ প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৮ মোট ভিউ

 

 

 

 

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার রশুনিয়া এলাকার সজল দাসকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

 

মোবাইল কোর্টে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সজল দাসকে তিন (০৩) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

 

আরও পড়ুন :প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সংগীত শিক্ষা অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে: ববি হাজ্জাজ

 

এ সময় প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

 

 

শেয়ার করুন

One thought on "সিরাজদিখানে মোবাইল কোর্টে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital