বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌরজগতের সবচেয়ে প্রাচীন বস্তু হতে পারে ধূমকেতু ‘থ্রিআই-অ্যাটলাস’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৮ মোট ভিউ

 

 

মহাকাশবিজ্ঞানীরা সৌরজগতে এমন এক রহস্যময় বস্তুর সন্ধান পেয়েছেন, যা আমাদের সূর্য বা পৃথিবীর চেয়েও অনেক পুরোনো হতে পারে। অন্য নক্ষত্রমণ্ডল থেকে আমাদের সৌরজগতে ছুটে আসা এই বিরল বস্তুটি হলো ‘থ্রিআই-অ্যাটলাস’ নামের একটি আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু (সৌরজগতের বাইরের ধূমকেতু)। এটি বিজ্ঞানীদের সামনে কোটি কোটি বছর আগের গ্যালাক্সির (ছায়াপথ) এক অজানা ইতিহাস তুলে ধরেছে।

 

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ২০২৫ সালের ডিসেম্বরে এই ধূমকেতুটির বিস্তারিত তথ্য সংগ্রহ করে। সূর্যের খুব কাছ দিয়ে যাওয়ার সময় এর ভেতরের প্রাচীন বরফ গলে উজ্জ্বল গ্যাসে পরিণত হয়। তখন এটি পর্যবেক্ষণের দারুণ সুযোগ তৈরি হয়। নাসার অর্থায়নে চলা ‘অ্যাটলাস’ টেলিস্কোপ এটি প্রথম শনাক্ত করে। সৌরজগতের বাইরে থেকে আসা তৃতীয় ধূমকেতু হিসেবে নিশ্চিত হওয়ায় এর নাম রাখা হয় থ্রিআই-অ্যাটলাস।

 

গবেষণায় দেখা গেছে, এই ধূমকেতুতে এমন কিছু রাসায়নিক উপাদান রয়েছে, যা আমাদের সৌরজগতের কোনো ধূমকেতুতে পাওয়া যায় না। নিয়ার-ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ ব্যবহার করে বিজ্ঞানীরা এতে ডিউটেরিয়ামের বিশাল উপস্থিতি পান। সাধারণ ধূমকেতুর চেয়ে এতে ভারী হাইড্রোজেনের মাত্রা প্রায় ৩০ গুণ বেশি। এছাড়াও এতে কার্বন-১২ এর তুলনায় কার্বন-১৩ এর পরিমাণ খুবই কম।

 

 

আরও পড়ুন :

ফিফার যে সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান ও মিশর

 

নাসা গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী মার্টিন কর্ডিনার জানান, এই উপাদানগুলো প্রমাণ করে যে ধূমকেতুটি অত্যন্ত পুরোনো। কারণ, নতুন তৈরি হওয়া নক্ষত্রমণ্ডলীতে কার্বন-১৩ বেশি থাকে, যেমনটি আমাদের সৌরজগতে আছে। ২২ জুন বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ এই গবেষণার ফল প্রকাশ করা হয়।

 

গবেষকদের মতে, ধূমকেতুটি আজ থেকে প্রায় ১০ থেকে ১২ বিলিয়ন (১ হাজার ২০০ কোটি) বছর আগে তৈরি হয়েছিল। ওই সময়কে মহাবিশ্বের ‘কসমিক নুন’ (নক্ষত্র তৈরির সেরা সময়) বলা হয়। এটি সম্ভবত প্রচণ্ড ঠান্ডা ও ঘন মেঘের ভেতর জমে থাকা অবস্থায় তার শুরুর সময়গুলো পার করেছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital