শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত

সিংড়া(নাটোর) প্রতিনিধি
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৪ মোট ভিউ

 

নাটোরের সিংড়া পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ শে জুন বেলা ১০ ঘটিকায় সিংড়া পৌর কনফারেন্স রুমে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।আয়োজিত এই অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। উক্ত বাজেট অধিবেশনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ) এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে সিংড়া পৌরসভার আগামীর উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত এর পর।

সভাপতি আব্দুল্লাহ আল রিফাত স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে বাজেট অধিবেশনের কার্যক্রম শুরু হয়। প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বাজেট প্রস্তাবনার মূল উদ্দেশ্য ও পৌরসভার সামগ্রিক আর্থিক সক্ষমতা তুলে ধরেন। স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা অবকাঠামো উন্নয়ন,শিক্ষা স্বাস্থ্য-দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ খাত ও মৌলিক চাহিদা পূরণকে প্রাধান্য দিয়ে ২৭ কোটি ৫৫ লক্ষ ৫ হাজার ৩১০ শত টাকা।
নিশ্চিত করার লক্ষ্যে উক্ত বাজেট ঘোষণা করা হয়।
আয়োজিত এই বাজেটে
উপস্থিত সুধিবৃন্দের মধ্যে অনেকেই পৌরসভা’র বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেন।
এছাড়াও সার্বিক বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তারা,
সাবেক ইউপির চেয়ারম্যান শরিফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সাবেক ইউপির চেয়ারম্যান বজলার হোসেন বাচ্চু, সাবেক ইউপির চেয়ারম্যান শাহাদত হোসেন, পৌর বিএনপির নেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা ছাত্রদলের নেতা শাহাদত হোসেন মিন্টু সহ উন্মুক্ত অধিবেশনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের সদস্য এবং সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন এবং
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ, আবু জাফর সিদ্দিক, সৌরভ সোহরাব, আবু বকর সহ প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital