বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

ফল উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৪ মোট ভিউ

বাংলার ঐতিহ্যবাহী মৌসুমি ফলের সমাহারে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম (বিজেএফ) ফল উৎসবের আয়োজন করেছে।

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আর কে মিশন রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে আম, জাম, কাঁঠাল, ড্রাগন, কলা, আনারস, লটকনসহ দেশীয় নানা মৌসুমি ফলের সমাহারে ভরপুর ছিল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ইংরেজি দৈনিক ডেইলি এক্সপ্রেস এর বার্তা সম্পাদক মো. সাহিদুল ইসলাম সাহিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর এর সিনিয়র সহসম্পাদক জাফরুল আলম।

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— সংগঠনের সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশের আলো’র সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু, সিনিয়র সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহানাজ পলি, সিনিয়র সহসভাপতি নাসরিন গীতি, সিনিয়র সাংবাদিক সৈয়দ আলী আশফার, মাসুদ রানা, আতিকুল ইসলাম, মনসুর আহমেদ, মো. জীবন, নাসরিন সুলতানা, সাফায়েত হোসেন, রুবেল, ইকলাস, ইউসুফ দীপু, বাবর প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক একটি সাংবাদিক সংগঠন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital