বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বান্দরবানের পর্যটনকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৮ মোট ভিউ

টানা ভারী বর্ষণ, পাহাড় ধস ও আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে জননিরাপত্তার স্বার্থে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ আরও তিন দিন বাড়িয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা তৃতীয় জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থার অবনতি এবং দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় গত ৮ জুলাই জারি করা জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আরও পড়ুন:

ডা. জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী

 

এ সময়ের মধ্যে বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের ভ্রমণ এবং ট্যুর অপারেটরদের কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সাধারণ জনগণকেও এসব এলাকায় যাতায়াত থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি ছিল।

শেয়ার করুন

One thought on "১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বান্দরবানের পর্যটনকেন্দ্র"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital