শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২৫ মোট ভিউ

সিরিয়ায় রাজধানী দামেস্কে দুই বাসের সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। শনিবার(২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেইর আল-জোরও দামেস্কের মধ্যবর্তী সড়কে এই ঘটনা ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সঙ্গে সংযুক্ত করেছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সিরিয়ান আরব নিউজ এজেন্সি’(সানা)-র তথ্যমতে, আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হোমস সামরিক হাসপাতালে স্থানান্তরের লক্ষ্যে দুর্ঘটনাস্থলে বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন:

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

 

 

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং অন্যটিতে সাধারণ যাত্রীরা ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।

দেইর আল-জোর ও দামেস্কের মধ্যবর্তী এই মহাসড়কটিতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল বলে পরিচিত। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের ফলে সিরিয়ার বেসামরিক অবকাঠামোর যে শোচনীয় দশা হয়েছে, এটি তারই প্রতিফলন।

গত অক্টোবরে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদান বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটিতে ২ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আল-সালেহ উল্লেখ করেন, সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে এ ধরনের সড়ক দুর্ঘটনা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital