শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

কোরআনের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কওমি মাদ্রাসা: ধর্মমন্ত্রী

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮৬ মোট ভিউ

কোরআনের বার্তা ও শিক্ষা দিকে দিকে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

 মঙ্গলবার (৪ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
 
নিজেকে ‘জনগণের কর্মচারী’ উল্লেখ করে বলেন কায়কোবাদ বলেন, ‘আমি মন্ত্রী নই, আপনারাই আমাকে দায়িত্ব দিয়েছেন। জনগণ যে নির্দেশ দেবে, আমি তা বাস্তবায়নের চেষ্টা করব। আমাদের সবাইকে কোরআনের হুকুম মেনে চলতে হবে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে কোরআনের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।’
 
কোরআনের শিক্ষা ও বার্তা ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, দেশে কোরআনের শিক্ষা বিস্তারে কওমি মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকার কওমি মাদ্রাসাকে সার্বিক সহায়তা প্রদান করবে বলেও আশ্বাস দেন তিনি।
 
 
তিনি বলেন, যারা দেশের ক্ষতি করতে চায়, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।
 
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কওমি মাদ্রাসার ছাত্রদের জীবনমান ও শিক্ষার উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
 
ফাইনাল রাউন্ড শেষে সেরা ১০ জন তেলাওয়াতকারীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। 

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital