বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি শিক্ষককে হেনস্তা ও কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের

ঈদের ছুটি বেড়ে ৭ দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৩ মোট ভিউ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ঈদের আগে আরও একদিন ছুটি বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) নির্বাহী আদেশে ১৮ মার্চও ঈদের ছুটি করা হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

 

 

আগে থেকেই জানা গিয়েছিল, ঈদে ১৯, ২০, ২১, ২২ ও ২৩ মার্চ পর্যন্ত ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তাছাড়া ১৭ মার্চ আছে শবে কদরের ছুটি। অর্থাৎ, সবমিলিয়ে ৭ দিন ঈদের ছুটি পাওয়া যাচ্ছে।

 

 

এবার চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

ঈদের ছুটি ছাড়াও আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়। সেই সাথে বিএনপি সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে রাষ্ট্রপতির ভাষণে উল্লখ থাকবে বলে জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

 

 

 

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital