শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগে পুলিশের অভিযানে আটক ৪৯ জন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮৯ মোট ভিউ

রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে তাদের আটক করা হয় বলে সংশ্লিষ্ট থানা সূত্র জানিয়েছে।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানা এলাকায় অপরাধপ্রবণ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— আবু (সেমসাং), মোহন, নিয়ামত আলী, হাসান আকন, হৃদয়, রাব্বি, ফারুক, শুভ সরকার, বৈশাখ, শান্ত আহম্মেদ, নাসির উদ্দিন শাহ ইমি, আল আমিন, হাবিব, মাহফুজুর রহমান, শিশির চন্দ্র দাস, রাজন মিয়া, জীবন ওরফে মিনহাজ ওরফে হৃদয়, ফারুক, হাসান মোল্লা, রাকিব হোসেন, সুমন ও ইমরান।

অন্যদিকে হাজারীবাগ থানা পুলিশ জানায়, একই দিনে তাদের থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২৭ জনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন— জয়নাল আবেদিন, রোকন মাতাব্বর, আলী, মোস্তফা শিকদার, সোহেল, রনি তালুকদার, আহাদ, শিপন, সাদমান বিন শহীদ, বায়োজিদ, তাহিয়াদ জামান আরিয়ান, জিবন, রাকিব হোসেন, রাজিব মিয়া, ফেরদৌস, মাসুদ হোসেন, রাজিব, মোক্তার হোসেন (মোকতার), মারুফ হোসেন আকাশ, আব্দুর রহমান মানিক (দীপ্ত পাথর), রাকিব মোল্লা, রায়হান, সজিব হোসেন, রমজান, সিয়াম হোসেন ও ইউনুছ।

থানা সূত্রে আরও জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital