শনিবার, ৩০ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৭ মোট ভিউ
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে প্রথম প্রকাশনা ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বইটির লেখক এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম এবং প্রকাশক আদর্শর স্বত্বাধিকারী মাহবুব রাহমান।

শুক্রবার (৬ মার্চ) রজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপির ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ার প্রমুখ।

বইটিতে এনসিপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলের সংগ্রাম ও সাফল্যের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। এ ছাড়া জুলাই আন্দোলনে দেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির নানা বিষয় স্থান পেয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital