বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯৩ মোট ভিউ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। আজ রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে শনিবার মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন।

মির্জা আব্বাসকে শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শনিবার সকালে সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, ‘সকালে উনার সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক দেখছেন তাকে। নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। আর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো।

হয়েছে। সিঙ্গাপুরে জেনারেল হসপিটালে তাকে ভর্তি করা হবে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস। শনিবার ফের তার সিটিস্ক্যান করা হয়। হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেছিলেন, মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে। তার অস্ত্রোপচার সফল হলেও তাকে বিদেশে নেয়ার বিষয়টি শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে।

এর আগে মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে আসেন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত জানানো হয়। তিনি মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

One thought on "মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital