বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের দেশের ৯ বিশ্ব বিদ্যালয়ে একযোগে উপাচার্য নিয়োগ

আগামীকাল দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮ মোট ভিউ

আগামীকাল সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশব্যাপী ৫৩টি খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকালে কাহারোলের বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের মাধ্যমে এ কর্মসূচির শুভ সূচনা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রবিবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী আগামীকাল সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন তিনি।

 

গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কর্মসূচির কথা ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি।

নীলফামারীর সৈয়দপুরের রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সরাসরি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় যাবেন। সেখানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে একযোগে সারা দেশের ৫৩টি খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। পরে উদ্বোধনী স্থানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর দিনের অন্যান্য কর্মসূচি প্রসঙ্গে আব্দুল গফুর সরকার জানান, খাল খনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তাঁর নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) অন্যান্য নিকট আত্মীয়ের কবর জিয়ারত করবেন। পরে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন।

 

 

উল্লেখ্য, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ খাল পুনঃখনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে খনন করা অনেক খাল এখন ভরাট হয়ে গেছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থার উন্নয়ন, মাছ চাষ ও হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital