শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

কারা পাবেন হাম-রুবেলা টিকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৮ মোট ভিউ

দেশে শিশুদের মধ্যে হাম সংক্রমণ বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে আজ রোববার (৫ এপ্রিল) থেকে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

তবে সব শিশুকে এই টিকা দেওয়া হবে না। কারা টিকা পাবে এবং কারা পাবে না, সে বিষয়ে চারটি নির্দেশনা দিয়েছে সমন্বিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।

ইপিআই জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের শিশুদের সুরক্ষায় এই বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালু করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো—

১. আগে শিশু যতগুলো হাম-রুবেলা টিকা নিয়ে থাকুক না কেন, এই জরুরি কর্মসূচিতে প্রত্যেক শিশু এক ডোজ টিকা পাবে। এটি অতিরিক্ত ডোজ হিসেবে বিবেচিত হবে। এমনকি ৯ মাস ও ১৫ মাস বয়সে আগেই টিকা নেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে আবারও একটি ডোজ দেওয়া হবে।

২. দুইটি এমআর ডোজের মধ্যে অন্তত ২৮ দিনের বিরতি থাকতে হবে। অর্থাৎ আজ টিকা নিলে পরবর্তী ডোজ নিতে হবে কমপক্ষে ২৮ দিন পর।

৩. নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সে যে টিকা দেওয়া হয়, সেটিও নির্ধারিত সময় অনুযায়ী নিশ্চিত করতে হবে।

৪. যেসব শিশু জ্বর বা অন্য কোনো অসুস্থতায় ভুগছে, তাদের এই টিকা দেওয়া যাবে না। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই টিকা দিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেই এই বিশেষ টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital