শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

রাস্তা নির্মাণে দীর্ঘসূত্রিতায় মোহনগঞ্জে বাড়ছে জন দুর্ভোগ

সংবাদ শিরোনাম ডেস্ক
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৭ মোট ভিউ

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৭নং ইউনিয়নের তেঁতুলিয়া থেকে গাগলাজুর পর্যন্ত রাস্তা নির্মাণে দীর্ঘসূত্রিতার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে এ রাস্তা আর সিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার ও প্রসস্ত করণ কাজে প্রায় ২৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। কুমিল্লার এম এস হাসান বিল্ডার্স লিমিটেড এ কাজ পায়। এ কাজটি ৩ জুলাই/২৪ সালে শুরু করে ২৪ সেপ্টেম্বর/২৫ কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় জানুয়ারি/২৬ পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করে।সেই সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় পুনরায় জুন/২৬ পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করার জন্য আবেদন করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

এদিকে নির্মাণাধীন রাস্তাযর কাজ শেষ না করার কারণে হাওরাঞ্চলের লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। মোহনগঞ্জ উপজেলা সদরের সাথে যোগাযোগ করতে যাতায়াতে চরম ভোগান্তির শিকার ও রোগী নিয়ে যেতে হচ্ছে হাতে ঠেলার ভেন গাড়ী দিয়ে।এতে করে রোগীর ‌অবস্হা আরো খারাপ হয়ে যায়। এমনকি বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।রাস্তায় কাঁদা ও গর্তে পড়ে অহরহ ঘটছে দুর্ঘটনা।এ রাস্তায় যানবাহন তো দুরের কথা পায়ে হেঁটে যাওয়াই অসম্ভব।

এ বিষয়ে স্হানীয় প্রতিনিধিগনের মাধ্যমে সকল জাতীয় ও স্হানীয় গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কর্তৃপক্ষের টনক নড়ে নি।
এলাকাবাসী এ এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর ও মাননীয় রেল ও সড়ক প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিবের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital