শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে জবি ছাত্রদলের ‘চিকামারা’ কর্মসূচি

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪২ মোট ভিউ

 

 

চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘চিকামারা’ নামক দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। গুপ্ত রাজনীতির বিরোধিতা জানিয়ে এ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে প্রতিবাদী বার্তা ছড়িয়ে দেন সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে স্লোগান লিখে কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দেয়ালগুলোতে “গুপ্ত যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান”সহ বিভিন্ন প্রতিবাদী বাক্য লেখা হয়। এ সময় চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান তারা।

ছাত্রদল নেতারা বলেন, দেশের শিক্ষাঙ্গনে আড়ালভিত্তিক বা গোপন রাজনৈতিক কার্যক্রমের কোনো স্থান নেই। যারা এসবের বিরুদ্ধে কথা বলছে, তাদের ওপরই হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা। চট্টগ্রামের ঘটনার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নেতারা।

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল বলেন, “স্বাধীন দেশে প্রত্যেক রাজনৈতিক সংগঠনের নিজস্ব পরিচয়ে রাজনীতি করার পূর্ণ অধিকার রয়েছে। তবে আমরা লক্ষ্য করছি, শিবির দীর্ঘদিন ধরে নিজেদের পরিচয় আড়াল করে গুপ্তভাবে কার্যক্রম চালাচ্ছে। এতে সংগঠনটি এক ধরনের বর্ণচোরা রূপ নিয়েছে, যেন তারা বিভিন্ন অপকর্ম গোপন রাখতে পারে। প্রকাশ্যে না এসে আড়ালে রাজনীতি করার এই প্রবণতা থেকে সরে এসে শিবিরের উচিত স্বাভাবিক ও সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসা। আমরা চাই শিবির তাদের বর্ণচোরা চরিত্র ছেড়ে দিয়ে স্বাভাবিক, সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুক।”

শাখা আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, চট্টগ্রামের ঘটনার নিন্দা জানাতেই এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি আড়ালে পরিচালিত রাজনৈতিক তৎপরতা বন্ধেরও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “নব্বইয়ের গণআন্দোলনে দেয়াল লিখন জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমান প্রজন্মও সেই ধারায় অন্যায় ও গোপন রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। নতুন বাংলাদেশে অস্বচ্ছ রাজনীতি গ্রহণযোগ্য নয়।”

এসময় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রুমি, সুমন সরদার, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, ইয়াসির আরাফাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital