বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাতভর ধ/র্ষণ : সকালে ধান ক্ষেত থেকে ভারসম্যহীন তরুণী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯০ মোট ভিউ

 

টাঙ্গাইলের ভূঞাপুরে রাতভর ধর্ষণের পর হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় ধানখেতে ফেলে রাখা মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২৫) উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। প্রতিদিনই তিনি সড়ক দিয়ে চলাফেরা করতেন। পরিবারের লোকজনের ধারণা ছিল, তিনি বৃষ্টির মধ্যে ঘরেই অবস্থান করছেন। এ জন্য বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানখেতে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। পরে বাড়ি থেকে কাপড় এনে তাকে পরিয়ে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর তরুণীর চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল। লোকজন দেখে তিনি ভয় পাচ্ছিলেন, চোখে টলমল করছিল পানি।

 

আরো পড়ুন:সারা দেশে জারি করা হলো জরুরি সতর্কবার্তা

 

তরুণীর পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। তার সঙ্গে এমন নেক্কারজনক কাজ মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

এলাকাবাসী জানান, মেয়েটিকে সবাই ভালোবাসতেন। তার সঙ্গে এমন ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। মাদকে ছেয়ে গেছে ভূঞাপুর। আর মাদকসেবীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

One thought on "রাতভর ধ/র্ষণ : সকালে ধান ক্ষেত থেকে ভারসম্যহীন তরুণী উদ্ধার"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital