শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সিংড়ায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩০ মোট ভিউ

 

নাটোরের সিংড়ায় তিনদিন ব্যাপী ভূমিসেবা ও মেলা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯ টায় সিংড়া উপজেলা ভূমি অফিসের সামনে হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত, ফিতা কেটে মেলা উদ্বোধন করেন।
উদ্বোধনের পূর্বে উপজেলা চত্বর হতে একটি র‍্যালী বের করা হয় এবং উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়,উক্ত মেলার সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আঞ্জুম। বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
মিঠুন কুণ্ড সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তাগণ।
মেলার মূল প্রতিপাদ্য ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।

 

 

আরও পড়ুন : সিংড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৩ বছরের কিশোর আটক

 

 

এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া,অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো। বর্তমান সরকার সেই অবস্থা পরিবর্তন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কাজ করছে।

এ ব্যাপারে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, সাধারণ মানুষ যেন ঘরে বসে ভূমিসেবা পেতে পারে। ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার যেন না হয়, নাগরিকরা যেন দ্রুত সেবা নিতে পারেন, সে লক্ষ্যেই অটোমেশন কার্যক্রম জোরদার করা।

শেয়ার করুন

One thought on "সিংড়ায় তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন অনুষ্ঠিত"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital