শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

পঞ্চগড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ’র চাল ও গৃহ মঞ্জুরী বিতরণ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫২ মোট ভিউ

 

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাল ও গৃহ মঞ্জুরীর সহায়তা বিতরণ করা হয়েছে।

 

সোমবার (২৫ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

 

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি ফরহাদ হোসেন আজাদ বলেন, কিছুদিন আগে দেবীগঞ্জ উপজেলার পামুলী ও দেবীডুবা ইউনিয়ন এবং বোদা উপজেলার দুটি ইউনিয়নে শিলাবৃষ্টিতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আরও পড়ুন : জুতা থেকে উন্মোচিত রহস্য: রামিসা হত্যা মামলার চার্জশিটে উঠে এলো নৃশংস বর্ণনা 

 

 

তিনি বলেন, নির্বাচনের আগে তিনি যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নে কাজ করছেন। দেবীগঞ্জ ও বোদা উপজেলার রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

 

এসময় তিনি আরও বলেন, দেবীগঞ্জ পৌরসভার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্যোগের সময় দল-মত ও ধর্মের ঊর্ধ্বে উঠে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।

 

এসময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক, শালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম, পামুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ভিজিএফ’র চাল ও গৃহ মঞ্জুরীর সহায়তা বিতরণ করা হয়।

শেয়ার করুন

One thought on "পঞ্চগড়ে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ’র চাল ও গৃহ মঞ্জুরী বিতরণ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী "

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital