শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

বাংলাদেশে ৫ বিলিয়ন ডলারের বড় বিনিয়োগ পরিকল্পনা এডিবির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৮ মোট ভিউ

 

 

 

 

বিনিয়োগ সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য কমিয়ে টেকসই ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের জন্য ৫ বিলিয়ন ডলারের বড় সহায়তা পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

 

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এডিবির সভাপতি মাসাতো কান্দা এ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

 

এ সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

 

 

 

 

সাক্ষাৎকালে এডিবি সভাপতি মাসাতো কান্দা বলেন, “বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ নতুন পর্যায়ে প্রবেশ করছে। অর্জিত স্থিতিশীলতা ধরে রাখা, নতুন প্রবৃদ্ধির উৎস তৈরি এবং আরও বহুমুখী ও সহনশীল অর্থনীতি গড়ে তুলতে এডিবি সহায়তা করবে।”

 

এডিবির তথ্য অনুযায়ী, ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ নামে নতুন একটি কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে ধাপে ধাপে এ সহায়তা দেওয়া হবে। কর্মসূচিটির মূল লক্ষ্য বিনিয়োগের পরিধি বাড়ানো, কর্মসংস্থান বৃদ্ধি, যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী করা এবং দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন বৈষম্য কমিয়ে ভারসাম্যপূর্ণ অগ্রগতি নিশ্চিত করা।

 

পরিকল্পনা অনুযায়ী, প্রতি বছর গড়ে প্রায় এক বিলিয়ন ডলার করে অর্থ ছাড় করা হবে। এ অর্থায়ন বাংলাদেশের জন্য এডিবির বিদ্যমান বর্ধিত বার্ষিক ঋণ কাঠামোর মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।

 

বর্তমানে বাংলাদেশে এডিবির সার্বভৌম ঋণ প্রতিশ্রুতির বার্ষিক পরিমাণ প্রায় দুই বিলিয়ন ডলার। সংস্থাটি জানিয়েছে, মধ্যমেয়াদে এই পরিমাণ বাড়িয়ে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

এডিবির ভাষ্য, অতিরিক্ত এ অর্থায়ন বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতির বহুমুখীকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।

 

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার এবং পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে আরও ২৫০ মিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এডিবি।

 

এ ছাড়া বাংলাদেশের মধ্যমেয়াদি উন্নয়ন কাঠামো বাস্তবায়নে সহায়তা জোরদার করতে ২০ লাখ ডলারের কারিগরি সহায়তার কথাও জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital