বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৯ মোট ভিউ

 

 

নাটোরের লালপুর উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড়া গ্রামস্থ্য ফাঁকা জায়গায়,পাকা রাস্তার উপর ডাকাতি করার সময় স্হানীয় জনগণের সহায়তায় ৩ জন ডাকাত সদস্যকে আটক হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত(২৫শে মে-২০২৬) রাত অনুমান সাড়ে ০৩ টার দিকে জৈনক ভ্যানচালক সিদ্দিক মালিথা ও আবু তাহের(যাত্রী)সহ তার অটোভ্যান যোগে সাতপুকুরিয়া গ্রাম হইতে বনপাড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড়া গ্রামস্থ্য ফাঁকা জায়গায়,পাকা রাস্তার উপর পৌছালে অজ্ঞাতনামা ৩ জন আসামী তাদের হাতে থাকা ধারালো লোহার হাসুয়া দিয়া পথরোধ করে এবং তাদের হাতে থাকা টর্চ লাইট ভ্যান চালক ও যাত্রীদের চোখে মারে।

এ সময় চালক অটোভ্যান গাড়ী থামালে আসামীরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র  তাদের গলায় ধরে রাজশাহীর আঞ্চলিক ভাষায় প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে। তারপর তারা তাদের নিকট থাকা প্লাস্টিকের সুতলি এবং গামছা দিয়ে চোখ ও মুখ বেঁধে মাঠের পুকুরপাড়া গ্রামস্থ্য মকবুল হোসেন এর খেজুর বাগানে আটকে রেখে একটি অটোভ্যান,যার মূল্য অনুমান-

১,৫০,০০০/-টাকা এবং একটি OPPO A-18 মডেলের একটি স্মার্ট মোবাইল যার মূল্য অনুমান-১৪,৫০০/- টাকা এবং কাছে থাকা নগদ কিছু অর্থ জোর পূর্বক নিয়া নেয়। পরবর্তীতে চিৎকার চেঁচামেচি করলে ভিকটিমরা স্থানীয় লোকজনের সহায়তায় ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন,

 

আরও পড়ুন : চবিতে শিবিরকর্মীর নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, সব সম্পর্ক ছিন্ন

 

১/আতাউর মন্ডল(৪২),পিতা: মাহাতাব আলী মন্ডল,সাং আলাইপুর,২/ শ্রী সুনীল কুমার (৫৫),পিত মৃত গুরুপদ দাস,সাং আশরাফপুর, উভয় থানা: বাঘা, জেলা: রাজশাহী ৩/ সেন্টু আলী (৫৫),পিতা মৃত জাকাত মেম্বর, সাং দুড়দুড়িয়া(নতুনপাড়া), থানা: লালপুর,জেলা নাটোর। স্থানীয় জনগন আটকের পর উত্তেজিত জনতা তাদের মারধর করে।পরবর্তীতে তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সেন্টু আলীকে ভর্তি করে এবং আতাউর মন্ডল ও শ্রী সুনীল কুমারকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।উক্ত ঘটনায় আসামীদের নিকট হইতে ১টি বড় ধারালো ছুরি,যাহার উভয়পাশ ধারালো,১টি ছোট টিপ চাকু,১টি গামছা ও কিছু দড়ি উদ্ধার করা হয়েছে।পরে স্থানীয়রা আটককৃত ডাকাত সদস্যদের লালপুর থানা পুলিশের নিকট সোপর্দ করেন।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ কর্মীদের জানায়,এ ঘটনায় লালপুর থানার মামলা নং-৩৯, তারিখ-২৫/০৫/২০২৬ খ্রিঃ, ধারা ৩৯২ পেনাল কোড রুজু হয়েছে।এবং হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা প্রাপ্ত ০২(দুই )জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এবং একজন আসামী পুলিশ পাহারায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital