নেচার ইনডেক্স র্যাংকিংয়ে স্থান পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। স্প্রিঞ্জার নেচার পরিচালিত আন্তর্জাতিক গবেষণা সূচকে একাডেমিক গবেষণা সূচকে বাংলাদেশের মধ্যে ১০তম ও রসায়নে দ্বিতীয় বিশ্ববিদ্যালয়টি।
জানা যায়, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ের গবেষণা তথ্যের ভিত্তিতে এ র্যাংকিং প্রকাশ হয়েছে। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি সাধারণ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণার উপর ভিত্তি করে এই তথ্য প্রকাশ করে থাকে সংস্থাটি।
র্যাংকিং অনুযায়ী, বৈশ্বিক পরিসরে জবির সামগ্রিক অবস্থান ছয় হাজার ৪৫তম, একাডেমিক পর্যালোচনায় তিন হাজার ৬৯তম এবং রসায়ন গবেষণায় দুই হাজার ৬৫৩ তম। বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান সামগ্রিকভাবে ১৪তম, একাডেমিক পর্যালোচনায় ১০তম এবং রসায়ন গবেষণায় দ্বিতীয়।
এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের নিরলস গবেষণা প্রচেষ্টা ও একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি। ইতোমধ্যেই আমরা র্যাংকিং ডেভেলপমেন্ট কমিটি গঠন করেছি। সামগ্রিকভাবে রিসার্চকে উৎসাহিত করা এবং এর মাধ্যমে একটা সম্মানজনক র্যাংকিং পর্যায়ে বিশ্ববিদ্যালয়কে উপনীত করাই আমার অন্যতম লক্ষ্য।’