বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় আমিনুল হক হিমেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৪০ মোট ভিউ

 

 

 

 

জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দীর্ঘদিন রাজপথে সক্রিয়, নির্যাতিত ও পরীক্ষিত নেতাদের নেতৃত্বে আনার দাবির মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা মোঃ আমিনুল হক হিমেল।

 

রাজনৈতিক অঙ্গনে আমিনুল হক হিমেল পরিচিত একজন ত্যাগী ও সংগঠক হিসেবে। সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু। ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকার পাশাপাশি সাংগঠনিক দক্ষতার কারণে তিনি অল্প সময়েই নেতাকর্মীদের আস্থা অর্জন করেন।

 

২০০৫ সালে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। একই সময়ে কলেজ হল শাখা ছাত্রদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন আমিনুল হক হিমেল। দলীয় সূত্র বলছে, রাজপথের আন্দোলন-সংগ্রামে ধারাবাহিক উপস্থিতির কারণেই তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা তৈরি হয়েছে।

 

রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে একাধিক মামলার সম্মুখীন হন তিনি। নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে কয়েকবার কারাবরণও করতে হয়েছে। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত হওয়ার পর দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্তমানে সুস্থ হয়ে পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

 

 

আরও পড়ুন :সিংড়ায় মাদক-জুয়া-চুরি রোধে কঠোর অবস্থানে প্রশাসন

 

 

আমিনুল হক হিমেল বলেন, “আমি কখনো পদ পাওয়ার জন্য রাজনীতি করিনি। ছোটবেলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করে আসছি। আমার পরিবারও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দল যদি আমাকে যোগ্য মনে করে এবং একজন ত্যাগী কর্মী হিসেবে মূল্যায়ন করে, সেটিই হবে আমার জন্য বড় প্রাপ্তি।”

 

তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যেই আমি রাজনীতি করছি। ভবিষ্যতেও দলের জন্য কাজ করে যেতে চাই।”

 

নেতৃত্বে আসার সুযোগ পেলে তৃণমূল পর্যায়ে আরও বেশি সক্রিয় হওয়ার প্রত্যয়ের কথাও জানান তিনি। আমিনুল হক হিমেল বলেন, “আমি প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে গিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে চাই। তৃণমূলকে সঙ্গে নিয়েই সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার চেষ্টা করব।”

 

তৃণমূল নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে আমিনুল হক হিমেল আগামী নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

শেয়ার করুন

One thought on "ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় আমিনুল হক হিমেল"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital