শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

নাটোর জেলায় আঙুরের চাষ,নতুন সম্ভাবনার হাতছানি

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩০ মোট ভিউ

 

 

সমতলের মাটিতে সবুজ পাতার ফাঁকে দোল খাচ্ছে টসটসে লাল-সবুজ মিষ্টি আঙুর। এত দিন দেশের বাজারে বিদেশ থেকে আসলেও এখন সেই আঙুরই ফলছে নাটোর জেলায় সমতলের মাটিতে।

 

কৃষিনির্ভর জেলা উত্তর-পশ্চিমাঞ্চল নাটোর এখানকার মাটিতে ইতোমধ্যে সফল হয়েছে পেয়ারা, কলা ও ড্রাগন ফলের চাষ। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় নাটোর কান্দিভিটা ও সিংড়া উপজেলা চামারী ইউনিয়ন বাহাদুরপুর কান্দিপাড়া গ্রামে পরীক্ষামূলকভাবে গড়ে তোলা হয়েছে দুইটি আঙুর বাগান প্রায় ৫৪ শতক জমির ওপর গড়ে ওঠা বাগানটিতে রয়েছে বাইনকুর জাতের সহ ৫ জাতের আঙুর গাছ মাত্র ১০ মাস বয়সেই অধিকাংশ গাছে ফল এসেছে থোকায়,থোকায়।

 

নাটোর কান্দিভিটা আঙুর বাগানের উদ্যোক্তা আমজাদ আলী বলেন দেশের মাটিতে মিষ্টি আঙ্গুর ফল চাষ করা যায় আমাকে দেখে যেন, আরো অন্য কেউ উদ্যোগ নিয়ে চাষ করতে পারেন।

বাহাদুরপুর গ্রামের বাগানটির উদ্যোক্তা আঃ আজিজ আলী মাস্টার,বলেন চাকরির পাশাপাশি নিজ এলাকায় নিজেই পুরো বাগানের পরিচর্যার দায়িত্ব পালন করছি এবং সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করা এই বাগানে এখন পর্যন্ত আমার ১৬ শতাংশ আঙুর বাগান জমিতে খরচ হয়েছে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। তবে ফলন দেখে অনেক আশাবাদী উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা,দুই বাগানের উদ্যোক্তা আরও বলেন বাগানটি দেখতে দূরদূরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ আসে দেখতে, যারা আসেন প্রতিজনকেই আঙ্গুর ফল দিয়ে আপ্যায়ন করা হয়, এইজন্য যে,সবাই যেন খেয়ে বুঝতে পারে দেশের মাটিতে আঙ্গুর ফল মিষ্টি সু-স্বাদ হয়।

 

সবুজ পাতার আড়ালে ঝুলে থাকা প্রতিটি আঙুরের থোকা যেন এক একটি সম্ভাবনার গল্প।যে গল্প হয়তো আগামী দিনে উত্তাঞ্চলের কৃষকদের জন্য খুলে দিতে পারে আয়ের নতুন দুয়ার এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সমতলের মাটিতে আঙ্গুর চাষে সফলতা আগে চোখে না পড়ায় প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন বাগানটিত দেখতে,

কেউ ছবি তুলছেন কেউ শুনতে চাচ্ছে আঙ্গুর চাষের খুঁটিনাটি জানতে।

 

দেশের আঙ্গুরের ব্যাপক চাহিদা থাকলেও এর বড় অংশ আমদানি করতে হয় বিদেশে থেকে কৃষি বিভাগ বলেছেন স্থানীয়ভাবে আঙ্গুর চাষে উৎপাদন বাড়ানো গেলে, কমবে আমদানি নির্ভরতা বাড়বে কৃষকের আয় পাশাপাশি তৈরি হবে নতুন অর্থনীতির সম্ভাবনা ,সবুজ পাতার আড়ালে ঝুলে থাকা প্রতিটি আঙুরের থোকা যেন এক একটি সম্ভাবনার গল্প। যে গল্প হয়তো আগামী দিনে উত্তর-পশ্চিমাঞ্চলে কৃষকদের জন্য খুলে দিতে পারে আয়ের নতুন দুয়ার এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital