শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপে আমন্ত্রণ পেয়েও যুক্তরাষ্ট্রে ঢুকতে পারলেন না ফিলিস্তিন ফুটবল প্রধান ৩০ বছর জেল দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন লালমনিরহাট সীমান্তে কড়া নজরদারি, বিজিবির সঙ্গে মাঠে স্থানীয়রাও চীনের মতো এগোতে হলে নিজেদেরই বদলাতে হবে: মির্জা ফখরুল অটো লগআউটের বিভ্রাটে ফেসবুক-মেসেঞ্জারের কোটি ব্যবহারকারী বাগাতিপাড়ায় জনকল্যাণে সহায়তার হাত প্রসারিত করলেন প্রতিমন্ত্রী পুতুল উপজেলা পর্যায়ে বিজ্ঞানভিত্তিক প্রকল্প উদ্ভাবনী ধারণা,গবেষণা এবং স্টার্টআপ অনুষ্ঠিত। পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় বিশেষ সুবিধা : কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ পঞ্চগড়ে ইউ-ড্রেন ভাঙায় ফুঁসে উঠেছে এলাকাবাসী

নাটোর জেলা ট্রাফিক অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৮ মোট ভিউ

নাটোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক আজ (১০ জুন ২০২৬ খ্রি.) নাটোর সদর ট্রাফিক অফিসে আকস্মিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং সেসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

পুলিশ সুপার ট্রাফিক অফিসের ব্যারাক ও অফিস কমপাউন্ড ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি ট্রাফিক বিভাগের সদস্যদের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে জনসাধারণের সঙ্গে উত্তম আচরণ করা এবং সঠিকভাবে ইউনিফর্ম পরিধানের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে তিনি ট্রাফিক অফিসের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এ সময় টিআই (প্রশাসন) মোঃ রেজাউল করিমসহ অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital