বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

একদিনের সফরে কক্সবাজারে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩১ মোট ভিউ

 

 

একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

এর আগে শনিবার (১৩ জুন) সকাল ৯টা ১০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেস উইং জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কক্সবাজারে পৌঁছে সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে পাতলী খাল পুনঃখনন কার্যক্রম এবং মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এছাড়া আরও কয়েকটি উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কক্সবাজারে এটি তারেক রহমানের প্রথম সফর।

দিনের কর্মসূচি অনুযায়ী তিনি কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকালে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় এবং সন্ধ্যায় একটি সুধী সমাবেশে অংশ নেবেন।

এছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শনেরও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।

দিনের কর্মসূচি শেষে রাতের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital