রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি, জামায়াতের শোক আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির অজু করার সময় বজ্রাঘাতে ৩ মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা সিংড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোভাযাত্রা! নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গবেষণা–সহযোগিতা’ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি হামের পর ডেঙ্গুর উদ্বেগ, চলতি বছরে দুই রোগে শত শত প্রাণহানি দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত নেতা; পরিবারে প্রতিমন্ত্রীর সান্ত্বনা পঞ্চগড়ে বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা

নিষিদ্ধ শ্যালো মেশিনে বালু উত্তোলন: পঞ্চগড়ে মোবাইল কোর্টের অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১১ মোট ভিউ

 

 

 

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার করতোয়া নদীর বালুমহালে নিষিদ্ধ শ্যালো মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

 

সোমবার (১৫ জুন) উপজেলার দেবীডুবা ইউনিয়নের করতোয়া নদীর তেলীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ইজারাদারের প্রতিনিধি দিলার রাজীবকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ওই অর্থ আদায় করা হয়।

 

জানা গেছে, অভিযানের সময় নদীর ওই পয়েন্টে নিষিদ্ধ যন্ত্র ব্যবহার করে বালু উত্তোলনের কার্যক্রম চলমান ছিল। এর আগে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তেলীপাড়া ঘাটের দাড়ারহাট সেচ প্রকল্প এলাকা অতিক্রম করে সামনে গেলে নদীর পাড়সংলগ্ন স্থানে শ্যালো মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করতে দেখা যায়। পরে এক্সকাভেটরের সাহায্যে ট্রাক্টরে বালু লোড করা হচ্ছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া বলেন, “অযান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলন নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ড্রেজার, শ্যালো মেশিন ও এক্সকাভেটর ব্যবহার করে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital