শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত নেতা; পরিবারে প্রতিমন্ত্রীর সান্ত্বনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২১ মোট ভিউ

 

 

 

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়ন ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. মোতালেব মুন্সির মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে এবং সমবেদনা জানাতে তাঁর বাসভবনে যান পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।

 

জানা যায়, বেশ কিছুদিন আগে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় মো. মোতালেব মুন্সি মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

 

শনিবার (২০ জুন) রাত আনুমানিক ১০টার দিকে মরহুমের বাসভবনে পৌঁছান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সান্ত্বনা দেন এবং দুঃসময়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন পামুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল বাশার খান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, ওলামা দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

সকলেই মরহুম মো. মোতালেব মুন্সির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital