শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি, জামায়াতের শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৬ মোট ভিউ
কাতারের সানাইয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।রবিবার (২১ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, কাতারের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন।

ঘটনাটিকে তিনি ‘মর্মান্তিক ও হৃদয়বিদারক’ উল্লেখ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।বিবৃতিতে বলা হয়, নিহত পাঁচ বাংলাদেশির সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন— মোস্তাক আহমদ (৩০), জুবায়ের আহমদ (৩০), জসিম উদ্দিন (৩০), জিবাল আহমদ (৩৬) ও কাদির আহমদ (২৪)।

গোলাম পরওয়ার বলেন, এসব প্রবাসী নিজেদের শ্রমে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে জাতীয় অর্থনীতি ও পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন।

তাদের মৃত্যু পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি হয়ে এসেছে।

তিনি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার ব্যবস্থাও করার দাবি জানান তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital