শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জবির ১৭টি যানবাহনে চালু হচ্ছে আধুনিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৮ মোট ভিউ

 

 

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি বাস, মিনিবাস ও মাইক্রোবাসে জিপিএসভিত্তিক ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে যানবাহনের রিয়েল টাইম অবস্থান নির্ণয়, গতি ও মাইলেজ পর্যবেক্ষণ, ইনারশিয়া নেভিগেশন সিস্টেম (INS) প্রযুক্তির মাধ্যমে কার্যকর পারফরম্যান্স, দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ফ্লিট রিপোর্ট (এক্সেল ও পিডিএফ ফরম্যাটে) তৈরি, জরুরি পরিস্থিতিতে নির্ধারিত ফোন নম্বরে সতর্কবার্তা পাঠানোর জন্য প্যানিক বাটন সুবিধা, লাইভ ট্রাফিক আপডেট এবং ২৪ ঘণ্টা হেল্পলাইন সাপোর্ট থাকবে।

 

এ কার্যক্রম বাস্তবায়নের জন্য অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২ জুলাই ২০২৬-এর মধ্যে প্রতিষ্ঠানের অভিজ্ঞতাপত্র সংযুক্ত করে নিজস্ব প্যাডে লিখিত আবেদন পরিবহন প্রশাসকের বরাবর জমা দিতে বলা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, ট্র্যাকিং সিস্টেম চালু হলে পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরাপত্তা এবং যানবাহনের কার্যকর তদারকি আরও সহজ হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital