শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

পটিয়ার শিশু জায়ান হত্যা : আদালতে প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৫ মোট ভিউ
চট্টগ্রামের পটিয়ার আলোচিত পাঁচ বছর বয়সী শিশু মোহাম্মদ জায়ান আবরার অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি সাদিয়া সুলতানা নিহা (১৯) ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) তিন দিনের রিমান্ড শেষে তাকে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. শাখাওয়াত হোসেন তার জবানবন্দি গ্রহণ করেন।

পরে তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

পটিয়া থানা পুলিশ জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পরিকল্পনা, অপহরণের নাটক সাজানো এবং মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৬ জুন দুপুরে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু জায়ান।

পরে পরিবারের শয়নকক্ষ থেকে হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে তিন লাখ টাকা মুক্তিপণ এবং পরিবারের একটি মোবাইল ফোন নির্দিষ্ট স্থানে রেখে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথমে ঘটনাটি অপহরণ হিসেবে মনে হলেও তদন্তে হত্যার বিষয়টি সামনে আসে। 

পুলিশের ভাষ্য, চিরকুটের হাতের লেখা, প্রযুক্তিগত তথ্য, স্থানীয় সূত্র এবং সন্দেহভাজনদের গতিবিধি বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু জায়ানের মরদেহ উদ্ধার করা হয়। 

তদন্তে আরও উঠে এসেছে, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা পরিবারের সদস্যদের সঙ্গে শিশুটিকে খোঁজার নামে বিভিন্ন স্থানে ঘুরেছেন এবং স্থানীয়দের অনুসন্ধান কার্যক্রমেও অংশ নিয়েছেন, যাতে তাদের প্রতি সন্দেহ সৃষ্টি না হয়।

নিহতের এক স্বজন বলেন, ‘যারা আমাদের সঙ্গে থেকে জায়ানকে খুঁজছিল, তারাই তাকে হত্যা করেছে—এটা এখনো বিশ্বাস করতে পারছি না। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

নিহতের মামা জিসান বলেন, ‘জায়ান ছিল আমাদের পরিবারের একমাত্র আশা-ভরসা।

টাকার লোভে একটি নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেওয়া হয়েছে। আমরা ট্রাইব্যুনালে বিচার এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’ 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না এবং ঘটনার পূর্ণাঙ্গ উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে দ্রুততম সময়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।

এর আগে গত বুধবার চট্টগ্রামের আদালতে প্রধান আসামি সাদিয়া সুলতানা নিহা, তার বাবা মো. সাইফুদ্দিন এবং মা শাহনুর আক্তারকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত নিহার তিন দিনের এবং তার বাবা-মায়ের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital