শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

বানারীপাড়ায় অবৈধভাবে রেকর্ড জালিয়াতির দায়ে চাকরি হারালেন বিশারকান্দির ভূমি উপ-সহকারী আছমা আক্তার

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি
  • প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৪ মোট ভিউ

 

​ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়ায় ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে খতিয়ান রেকর্ড সংশোধনের দায়ে এক উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
​শাস্তিপ্রাপ্ত ওই কর্মকর্তার নাম আছমা আক্তার। তিনি উপজেলার বিশারকান্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আছমা আক্তার নির্ধারিত কাজের ক্ষমতাপ্রাপ্ত অফিসার না হওয়া সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে উপজেলার মাছরং ও জম্বুদীপ মৌজার এস.এ খতিয়ান রেকর্ড অন্যায়ভাবে সংশোধন করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে তিনি লিখিতভাবে নিজের অপরাধ স্বীকার করেন।
​তার এই স্বীকারোক্তির ওপর ভিত্তি করে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হয়।
​গত রোববার শুনানি শেষে বরিশাল বিভাগীয় কমিশনার উল্লেখিত কর্মকর্তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। তবে বিষয়টি আজ বুধবার (১ জুলাই) দুপুরের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে।
​এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান:
​”বিভাগীয় মামলার পর পুঙ্খানুপুঙ্খ শুনানি শেষে উল্লেখিত ভূমি অফিসারের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। যার প্রেক্ষিতে আমরা এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।”
​তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসনের এমন কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের ফলে ভবিষ্যতে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এ ধরনের যেকোনো অনিয়ম ও দুর্নীতিতে জড়ানো থেকে বিরত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital