বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

মোহাম্মদপুরে খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৭ মোট ভিউ

বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত `গ্রীন ঢাকা ক্লিন ঢাকা’ কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজ করছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

এরই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কেন্দ্রীয় সংসদের ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবির নেতৃত্বে আজ সোমবার (৬ জুলাই) মোহাম্মদপুরে খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এমজি মাসুম রাসেল,সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দুর্যোগবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সংসদের সদস্য মশিউর রহমান সোহান সহ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ।

উক্ত কর্মসূচির অংশ হিসেবে মোহাম্মদপুরে কাদেরাবাদ হাউজিং খাল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং খালের দুই পাশে বৃক্ষরোপন কর্মসূচি  করা হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন বলেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ঘোষিত সকল প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সারা দেশের সকল পর্যায়ে নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সকল অপশক্তিকে প্রতিহত করে তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাল্লাহ।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital