শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২০ মোট ভিউ

 

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে। বগুড়ায় বিমান ঘাঁটির অনুমোদন হয়ে গেছে ইতোমধ্যে। বিমানবাহিনীর বহরে নতুন যে যুদ্ধবিমান আসবে, সেটি বিমানঘাঁটির বহরে সংযুক্ত হবে। তুরস্কের সঙ্গে যৌথভাবে যে ড্রোন কারখানা সেটিও বগুড়ায় হবে।

 

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি।

 

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের বিষয়ে আমার পাগলামি রয়েছে। নিজ এলাকার উন্নয়নে নানা কাজ করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করেছি। কিন্তু বিএনপি করার কারণে এতোদিন সেগুলো এমপিওভুক্ত করা হয়নি। এখন সেগুলো এমপিওভুক্ত করার চেষ্টা করছি।

 

তিনি আরও বলেন, বগুড়ায় নতুন চারটি ইউনিয়ন করেছি। নামকরণ নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করে জনগণের চাওয়া অনুযায়ী নতুন নামকরণ করা হয়েছে। বিএনপি সরকার আসার আগ পর্যন্ত বগুড়ার কোনো উন্নয়ন হয়নি, সেখানকার মানুষের চাকরি হয়নি, যাদের চাকরি ছিল তাদের পদায়ন হয়নি। তাই বগুড়ার উন্নয়নে চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বলেছেন, সমানতালে সব জেলার উন্নয়ন হবে। সে আঙ্গিকেই বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ করছি।

 

প্রতিমন্ত্রী বলেন, আমাদের সন্তানরা কিছু করলে নানা সমালোচনা হয়। আমার নিজের সন্তান ক্রিকেট বোর্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। নানা কথা হবে এবং ব্যবসা-বাণিজ্য দেখার জন্য তাকে পদত্যাগ করতে বলেছি। সে পদত্যাগ করেছে। এটার নিউজ হয়নি। বিগত ১৭ বছর আমাদের ছেলেরা কিছু করতে পারেনি। তারা নিগৃহীত ছিল, মামলার আসামি ছিল। তারা চাকরি, ব্যবসা করতে পারেনি। এখন যদি তারা যোগ্যতা অনুযায়ী কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বাইরে কিছু করে তাহলে তাদের সহযোগিতা করা উচিত।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, আমার নির্বাচনি হলফনামা ইসির সার্ভারে দেওয়া আছে। সবকিছুকে হাইড করে যদি বলা হয় প্রতিমন্ত্রী হওয়ার পর সম্পদ ৮ গুণ বেড়েছে, তাহলে কষ্ট লাগে। হলফনামায় সম্পত্তি দেওয়া আছে ১৮৩৫ শতক। মন্ত্রী হওয়ার পর সম্পত্তি কেনা হয়েছে, কোম্পানির নামে সম্পত্তি সন্তান কিনেছে। নতুন ইস্টাস্ট্রি করতে কেনার প্রয়োজন হলে অবশ্যই কিনবে। কিন্তু বৈধ না অবৈধ সেটা তদন্ত হোক।

 

এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। বড় বাজেট বাস্তবায়ন যেমন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে, তেমনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করার চ্যালেঞ্জও আছে। সব চ্যালেঞ্জ যেন অতিক্রম করতে পারি সেজন্য দোয়া চাই।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital