শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

বানারীপাড়ার অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩৩ মোট ভিউ

বানারীপাড়ার অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বরিশালে বানারীপাড়া থানার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রাসেল মুন্সীকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

র‍্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮ সদর কোম্পানি, বরিশাল এবং র‍্যাব-১ সিপিএসসি, গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে রাসেল মুন্সীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাসেল মুন্সী বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার মোঃ সেরজাহান মুন্সীর ছেলে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, রাসেল মুন্সীর বিরুদ্ধে ২০১২ সালের ২৭ নভেম্বর বানারীপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলার নম্বর-০৯, জিআর নং-১৪৮/১২ এবং বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৬/১৩। মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পরোয়ানাটি তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা র‍্যাব-৮ এর অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল মুন্সীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর রাসেল মুন্সীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital