তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
নতুনত্ব ও ব্যতিক্রমী কিছু করার প্রত্যয় নিয়ে নাটোরের সিংড়া উপজেলার শিববাড়ি বাজারে গড়ে উঠেছে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অ্যাবসাইন ফ্যাশন’। তিন বন্ধুর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি মফস্বল এলাকায় গার্মেন্টস শিল্পের সম্ভাবনার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও রাখছে ভূমি
অ্যাবসাইন ফ্যাশনের পেছনে রয়েছেন অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতায় সমৃদ্ধ তিন তরুণ—বাবু মন্ডল (৩৬), সোহাগ আলী সরদার (২৪) ও আব্দুল্লাহ আল আরিফ (৩১
বাবু মন্ডল সিংড়ার কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এইচএসসি ও ডিপ্লোমা সম্পন্ন করার পর তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাওয়ার পয়েন্টে কাজ করেছেন। সোহাগ আলী সরদার ভাগনাগরকান্দী গ্রামের আকরাম হোসেনের ছেলে। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। অন্যদিকে আব্দুল্লাহ আল আরিফ আত্রাই উপজেলার নন্দীগ্রাম এলাকার বাসিন্দা। গার্মেন্টস সেক্টরে তার রয়েছে দীর্ঘ ১৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
সম্পর্কের দিক থেকে বাবু মন্ডল ও সোহাগ আলী সরদার মামাতো-ফুফাতো ভাই। আর আব্দুল্লাহ আল আরিফ হলেন বাবু মন্ডলের ভগ্নিপতি। পারিবারিক সম্পর্ক, বন্ধুত্ব, অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে তিনজনের যৌথ চিন্তা থেকেই জন্ম নেয় ‘অ্যাবসাইন ফ্যাশ
নাটোরের সিংড়া উপজেলার ৮ নম্বর শেরকোল ইউনিয়নের শিববাড়ি বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটিতে প্রায় ১৫ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় এবং একই বছরের মার্চে আনুষ্ঠানিক উদ্বোধন করা হ
বর্তমানে আটটি আধুনিক সেলাই মেশিন নিয়ে চলছে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম। এখানে নিয়মিত তৈরি হচ্ছে টি-শার্ট, পলো শার্ট, সুইট শার্ট, জার্সি, ট্রাউজার ও হুডিসহ বিভিন্ন ধরনের পোশা
প্রতিষ্ঠানটির অনলাইন ডিজাইন ও মার্কেটিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন সোহাগ আলী সরদার। আর কারখানার উৎপাদন ও সার্বিক কাজের তদারকি করছেন বাবু মন্ডল ও আব্দুল্লাহ আল আরি
বাবু মন্ডল বলেন, “কাজের চাপ বাড়লে নিয়মিত তিন থেকে চারজন স্থানীয় কর্মী আমাদের সঙ্গে কাজ করেন। এতে স্থানীয়ভাবে কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও বড় করার পরিকল্পনা রয়েছে
২০২৬ সালের বিশ্বকাপকে কেন্দ্র করেও বিভিন্ন দেশের জার্সি ও টি-শার্ট তৈরি করে ক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছিল অ্যাবসাইন ফ্যাশন। স্থানীয় পর্যায়ে চাহিদা অনুযায়ী পোশাক তৈরি করার পাশাপাশি অনলাইনভিত্তিক বিপণনেও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি
স্থানীয় বাসিন্দা মো. সামাউন আলীসহ কয়েকজন জানান, মফস্বল এলাকায় এমন একটি পোশাক তৈরির প্রতিষ্ঠান গড়ে ওঠায় তারা আনন্দিত। তাদের মতে, অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা ও আধুনিক বিপণন ব্যবস্থার সমন্বয়ে গড়ে ওঠা ‘অ্যাবসাইন ফ্যাশন’ ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পা
উদ্যোক্তাদের প্রত্যাশা, ধীরে ধীরে উৎপাদন ও কর্মসংস্থান বাড়িয়ে সিংড়ার মাটিতেই একটি সফল পোশাক শিল্প প্রতিষ্ঠান হিসেবে ‘অ্যাবসাইন ফ্যাশন’কে গড়ে তুলবেন তারা।