শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

রবিনের ধানের শীষেই আস্থা সাধারণ ভোটারদের 

মুশফিকুর রহমান
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ মোট ভিউ

ঢাকা-৪ আসনের (শ্যামপুর-কদমতলী) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিনের প্রতি আস্থা প্রকাশ করছেন সাধারণ ভোটাররা। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে ধানের শীষ প্রতীকের এই প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ক্রমেই বাড়ছে।

 

বুধবার ঢাকা ৪ আসনের সাধারণ ভোটারদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, বিগত সময়ে নানা সংকট ও অব্যবস্থাপনার মধ্যেও রবিনকে তারা সবসময় সক্রিয় থাকতে দেখেছেন। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে কাজ করেছেন রবিন। তিনি এখন পরিবর্তনের প্রতীক হিসেবেই ধানের শীষকে সামনে রেখে এগিয়ে চলেছেন। তাই আমাদের আস্থা এখন ধানের শীষে।

 

এলাকার একাধিক ভোটার জানান, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর এবার তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায় আছেন, যেখানে তাদের ভোটের প্রকৃত মূল্যায়ন হবে। আর এলাকার মানুষের সবচেয়ে প্রিয় এবং পছন্দের ব্যক্তি তানভীর আহমেদ রবিন ধানের শীষ প্রতীকের প্রার্থী। তাই সবাই মিলে এবার ধানের শীষকেই বিজয়ী করবো।

 

রাজধানীর গ্যান্ডারিয়ার শহীদনগর এলাকার মুদি ব্যাবসায়ী সাদ্দাম হোসেন বলেন, “রবিন ভাইকে আমরা কাছ থেকে চিনি। তিনি শুধু নির্বাচনের সময় নয়, সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। এখন তিনি ধানের শীষ প্রতীক নিয়ে এসেছেন। তাই ধানের শীষেই আমাদের আস্থা।”

 

এলাকার তরুণ ভোটাররা জানান, “কর্মসংস্থান ও তারুণ্যের ভবিষ্যৎ নিয়ে রবিন যে বক্তব্য দিচ্ছেন এবং বিগত সময়ে তিনি ও তার বাবা যে কাজ করেছে তাতে আমরা তাকে নিয়ে আশাবাদী। তিনি এই এলাকার সন্তান। এখানকার স্থানীয় বাসিন্দা। তিনি এই এলাকার মানুষের জন্য কাজ করবেন এটা আমরা বিশ্বাস করি। বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে বহিরাগত যত প্রতিনিধি ছিল তারা সবাই ব্যক্তিস্বার্থের পিছনে ছুটেছে।

 

এদিকে নির্বাচনী প্রচারণায় রবিনও সাধারণ মানুষের এই আস্থার প্রতিদান দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য থাকবে।  এই মাটিতেই তার জন্ম এবং এই মানুষগুলোর সাথেই তার বেড়ে ওঠা। তাই আমি জানি তাদের কোনটি বেশি প্রয়োজন বা কোনটি আগে প্রয়োজন।

 

আমি অনেক আগে থেকেই মানুষের কাছে গিয়ে তাদের কথা জানার চেষ্টা করছি এবং ২০ টি অঙ্গীকার লিপিবদ্ধ করেছি। আগামীতে যদি এলাকার মানুষের ভালোবাসায় যেতে পারি তাহলে এই ২০ টি বিষয়কেই সর্বাধিক গুরুত্ব দিবো। কারণ এগুলো আমার সরাসরি এলাকার মানুষের থেকে পাওয়া।

 

সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে ঢাকা-৪ আসনে ধানের শীষ প্রতীক ও তানভীর আহমেদ রবিনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে স্পষ্ট প্রত্যাশা ও আস্থার প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন : বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত

শেয়ার করুন

One thought on "রবিনের ধানের শীষেই আস্থা সাধারণ ভোটারদের "

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital