বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি শিক্ষককে হেনস্তা ও কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না কাজ করে দেখায় : রবিন

মুশফিকুর রহমান
  • প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ মোট ভিউ

নিজস্ব প্রতিবেদক :

 

ঢাকা-৪ আসনের (শ্যামপুর-কদমতলী) বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন ফ্যামিলি কার্ডের গুরুত্ব খুব দ্রুতই মানুষ বুঝতে পারবে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম অঙ্গীকার। দেশনায়ক তারেক রহমান যে অঙ্গীকার দেশবাসীর কাছে করেছেন তা পূরণ করবে ইনশাল্লাহ। বিএনপি শুধু কথা দিয়ে নয় বারংবার কাজ দিয়ে অতীতে হাজার বার প্রমাণ করেছে এবারও করবে।

 

রবিবার (১লা ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর নির্বাচনী আসন-৪ এর কদমতলী থানাধীন ৫৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার সময় ওয়ার্ড বরইতলায় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে  এক পথসভায় তিনি এ কথা বলেন।

 

রবিন বলেন,  পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা রয়েছে যার মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড এই কার্ডের মাধ্যমে আমাদের নারীরা নিরাপত্তা পাবে এবং স্বাবলম্বী হয়ে পরিবার তথা রাষ্ট্রকে এগিয়ে নিতে সহযোগিতা করবে। আমাদের নারীরা জীবনের তাগিদে ঘর থেকে বের হয় কিন্তু তাদের সঠিক মূল্যায়ন যেমন করা হয় না ঠিক তেমনি তাদের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ। এছাড়াও অনেক সময় অর্থনৈতিক কারণে অনেক নারীকে নির্যাতনের শিকার হতে হয়। সর্বদিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন। যার মাধ্যমে একদিকে যেমন নারীরা তাদের সুবিধামতো পরিবারের কাজে অর্থ ব্যয় করতে পারবে অন্যদিকে অর্থের কারণে নির্যাতনের আরো কমে আসবে।

 

পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন আমাদের কৃষকদের জন্য কৃষক কার্ড আমাদের, ছেলে মেয়েদের জন্য আনন্দময় পড়াশুনার পরিবেশ, শারীরিক সুস্থতা ও বিকাশের লক্ষ্যে পর্যাপ্ত খেলার মাঠ, কারিগারি শিক্ষার পরিসর বৃদ্ধি করে বেকারত্ব দূরীকরণ, দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করা, নিরাপত্তা নিশ্চিত করুন সহ বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে যা দেশের জন্য সময়োপযোগী এবং দেশবাসীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ।

 

কর্মজীবী নারীদের পতিতাবৃত্তি’র সাথে তুলনা করার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, আমাদের নারীরা কখনো প্রয়োজন ছাড়া বাইরে আসেনা। সুতরাং সেই দেশে দাঁড়িয়ে নারীদেরকে পতিতাবৃত্তির সাথে তুলনা করা জঘন্যতম মানসিকতার পরিচয় এবং তাদের কাছে আমাদের মা-বোনেরা কতটুকু নিরাপদ তার পরিচয় বাহক। ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময় যেমন আমাদের মা-বোনেরা তাদের হাত থেকে রেহাই পায়নি আজ ঠিক স্বাধীনতার পঞ্চান্ন বছরে দাঁড়িয়ে তেমনই চক্রান্ত চলছে। আমরা দৃঢ় কন্ঠে বলতে চাই আমাদের মা-বোনেদের নিয়ে এমন মন্তব্যের জন্য অচিরেই তাদের ক্ষমা চাইতে হবে এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা তাদের প্রতিহত করবেন।

 

এছাড়াও মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত ঢাকা-৪ গড়ে তোলার জন্য বিএনপি’র বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি আমাদের এলাকায় মাদক, কিশোর গ্যাং,  চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রবণতা বেড়ে গিয়েছে। আমি আপনাদের সন্তান হিসেবে আমার নিজের এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে বলতে চায় মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করব এবং যারা ঘৃণ্য কাজের সাথে জড়িত তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চায় আপনারা অচিরেই ঘরে ফিরে যান আমরা আপনাদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করব।অন্যথায় আমরা যখন অভিযান শুরু করব কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

 

মাদক, সন্ত্রাসী কিশোর গ্যাং ও অন্যায়কে প্রশ্রয়দানকারী সমাজের প্রভাবশালী ব্যক্তি বা কোন রাজনৈতিক দলের কোনো সদস্য জড়িত থাকলে তাকে সাবধান হয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এই নেতা।

 

এলাকাবাসীর প্রতি আহবান জানিয়ে রবিন বলেন, আমি আপনাদের এই মাটিতেই আমার জন্ম আমি এই মাটিতেই বেড়ে উঠেছি তাই এই এলাকার প্রতি আমি দায়বদ্ধ এবং আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হয়ে আমার দায়বদ্ধ থাকে দায়িত্বের পর্যায়ে নিয়ে যেতে চাই সেই লক্ষ্যে আগামী ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এলাকার সকলকে উদ্বুদ্ধ করবেন ভোটাধিকার প্রয়োগ করতে।

 

আরও পড়ুন : এই  সম্প্রীতির বাংলাদেশ জন্মগতভাবে আমাদের সকল অধিকার নিশ্চিত করেছে : রবিন

শেয়ার করুন

One thought on "বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না কাজ করে দেখায় : রবিন"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital