সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ উম্মাদনা; নাটোরে জার্মান প্রবাসী সাগরের গ্রামের বাড়ি জার্মানি সাজে ভাইরাল! পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জেলা জামায়াত নেতৃবৃন্দ বিশ্বকাপে মেসিরা মাঠে নামার আগেই দল ছাড়লেন আর্জেন্টাইন ফুটবলার যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা : প্রতিমন্ত্রী বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: ববি হাজ্জাজ শিগগিরই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে গণবিজ্ঞপ্তি বেনজীর গ্রেফতারে নতুন তথ্য, জাতীয় সংসদে বিস্তারিত তুলে ধরলেন মন্ত্রী X Force Group-এর সহযোগিতায় বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে জবি ক্যাম্পাস

১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন: জামায়াত আমির

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ মোট ভিউ
Oplus_131072

আগামী ১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

 

ডা. শফিকুর রহমান বলেন, আমার অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোষ্ট করেছে। যারা মায়েদের সম্মান করে না তারা এখন মিছিল করছে। ইতর শ্রেণি না হলে কেউ এ কাজ করে। ওদের দুষ্কর্মের কারণে যেসব মায়েরা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। বলেন, মা-বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে। মায়ের ছেলেরা গালে হাত দিয়ে বসে থাকবে না। উই ওয়ান্ট জাস্টিস বলে যে যুবক-যুবতীরা রাস্তায় এসেছিলো তারা কাউকে ছেড়ে কথা বলবে না।

 

জামায়াত আমির আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাওলানা রেজাউল করিমকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে, এটা নতুন না। অবিলম্বে বিএনপির হামলায় নিহত হওয়া জামায়াত নেতা শহিদ রেজাউল করিমের হত্যার বিচার করতে হবে।

 

আরও পড়ুন: নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

 

তরুণদের বিষয়ে তিনি বলেন, ক্ষমতায় এলে বাংলাদেশের কোনো জেলা মেডিকেল থেকে বাদ পড়বে না। আগামীর বাংলাদেশে আমরা যুবকদের পাইলট বানিয়ে, যাত্রী হয়ে যাবো। যে পেশার যত ওজন, বেতন-ভাতা সেভাবেই উন্নীত করা হবে।

 

তিনি বলেন, কোনো চান্দা-বাটপারের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না। দলীয়ভাবে আমরা কোনো প্রতিশোধ নেব না, আইন কাউকে হাতে তুলে নিতে দেব না। মামলা বাণিজ্য করব না, আমাদের মামলায় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি।

শেয়ার করুন

One thought on "১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন: জামায়াত আমির"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital