বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

হজযাত্রীদের ভিসা আবেদনের তারিখ ঘোষণা

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ মোট ভিউ

বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ভিসার আবেদন শুরু করতে হবে। সৌদি নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া চলবে ২০ মার্চ পর্যন্ত।

সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের হজে যেতে চাওয়া সকল হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চলমান রয়েছে।
 
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকা গ্রহণ সম্পন্ন করে ‘ফিটনেস সনদ’ সংগ্রহ করতে হবে। এই সনদ ছাড়া কোনো হজযাত্রী এবার হজে যেতে পারবেন না।
 
 
মন্ত্রণালয় আরও জানায়, প্রবাসী বাংলাদেশি হজযাত্রীসহ নিবন্ধিত সকল হজযাত্রীকে আগামী ২০ মার্চের মধ্যে বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপরই তারা সৌদি নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
 
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানানো হয়।

শেয়ার করুন

One thought on "হজযাত্রীদের ভিসা আবেদনের তারিখ ঘোষণা"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital