শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জবি আইটি সোসাইটির উদ্যোগে শুরু হচ্ছে ৮ম বেসিক কম্পিউটার কোর্স, চলছে রেজিস্ট্রেশন

তানিয়া শবনম, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ মোট ভিউ

বর্তমান প্রতিযোগিতামূলক জব মার্কেটে শিক্ষার্থীদের প্রস্তুত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (JnUITS) উদ্যোগে ৮ম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘বেসিক কম্পিউটার কোর্স (BCC)’।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই কোর্সের রেজিস্ট্রেশন চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।

 

আয়োজকরা জানিয়েছেন, রেজিস্ট্রেশন শুরর ২৪ ঘন্টা না পেরোতেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহে ক্লাবের ইতিহাসে রেকর্ডসংখ্যক রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এছাড়াও তারা জানান, পড়াশোনা শেষ করে কর্পোরেট জগতে প্রবেশের ক্ষেত্রে বেসিক আইটি স্কিলের কোনো বিকল্প নেই। বিষয়টি মাথায় রেখে এই কোর্সে ৪০টিরও বেশি ক্লাসের মাধ্যমে কম্পিউটার ফান্ডামেন্টালস, মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট), ক্যানভা ডিজাইন, এআই টুলস, ইন্টারনেট ও সাইবার সেফটির পাশাপাশি প্রফেশনাল সিভি রাইটিং এবং প্রেজেন্টেশন স্কিলের মতো প্রয়োজনীয় বিষয়গুলো একদম বেসিক থেকে হাতে-কলমে শেখানো হবে।

 

আগামী মার্চ মাস থেকে শুরু হতে যাওয়া ৬ মাস মেয়াদী এই কোর্সের ক্লাসগুলো প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় অনলাইনে অনুষ্ঠিত হবে। কোর্সের সফল সমাপ্তিতে শিক্ষার্থীদের ব্যবহারিক প্রজেক্ট ও ভেরিফায়েড সার্টিফিকেট প্রদান করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা এবং বাইরের শিক্ষার্থীদের জন্য ১০০০ টাকা। বিশেষ করে নন-সায়েন্স ও নন-টেক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের প্রযুক্তিভীতি দূর করতে আইটি সোসাইটির এই উদ্যোগটি ক্যাম্পাসে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

 

কোর্সে অংশগ্রহণকারী নৃবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ইয়ানুর আক্তার বলেন, “নন-টেক বা নন-সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের মধ্যে আইটি স্কিল নিয়ে একটা ভীতি কাজ করে। কিন্তু JnUITS-এর এই কোর্সটি আমাদের জন্য দারুণ একটা সুযোগ। এখানে একদম বেসিক থেকে শুরু করে সিভি রাইটিং, প্রেজেন্টেশনসহ কর্পোরেট লেভেলের দরকারি স্কিলগুলো হাতে-কলমে শেখানো হচ্ছে, যা জব মার্কেটে আমাদের অনেক এগিয়ে রাখবে।”

 

জবি আইটি সোসাইটির সাধারণ সম্পাদক বায়েজিদ সরকার বলেন, “এবারের ক্যাম্পেইনে আমাদের টিমের ডেডিকেশন ছিল চোখে পড়ার মতো। প্রমোশন এবং স্ট্র্যাটেজিতে আমরা নতুনত্ব এনেছিলাম, যার ফলস্বরূপ ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ রিচ এবং রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আইটি সোসাইটি সবসময় শিক্ষার্থীদের স্কিল গ্যাপ পূরণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এরকম ইমপ্যাক্টফুল প্রোগ্রাম আমরা নিয়ে আসবো।”

 

এবারের আয়োজন ও শিক্ষার্থীদের সাড়া প্রসঙ্গে সংগঠনটির সভাপতি ইমাম হাসান বলেন, “আমাদের মূল লক্ষ্যই হলো শিক্ষার্থীদের টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট দুনিয়ার জন্য প্রস্তুত করা। আমাদের বেসিক কম্পিউটার কোর্স এমনভাবে সাজানো হয়েছে, যাতে যেকোনো ডিপার্টমেন্টের শিক্ষার্থী খুব সহজেই প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে। এবারের রেকর্ডসংখ্যক অংশগ্রহণ প্রমাণ করে যে, সাধারণ শিক্ষার্থীরা এখন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেক বেশি সচেতন।”

শেয়ার করুন

2 thoughts on "জবি আইটি সোসাইটির উদ্যোগে শুরু হচ্ছে ৮ম বেসিক কম্পিউটার কোর্স, চলছে রেজিস্ট্রেশন"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital