বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থলযুদ্ধের পর জলসীমায় আক্রমণের স্বীকার তেলবাহী জাহাজ

মুশফিকুর রহমান
  • প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৩ মোট ভিউ

স্থলযুদ্ধ শুরু হয়েছে আগেভাগে, এবার তেলবাহী জাহাজে হামলা হয়েছে। ওমান উপকূলের কাছে এ হামলা চালানো হয়েছে।

 

রোববার (০১ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার সংবাদমাধ্যমকে জানিয়েছে, পালাউ পতাকাবাহী তেলবাহী জাহাজ স্কাইলাইট হামলার শিকার হয়েছে। ওমানের মুসান্দাম উপকূল থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে এ হামলা হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় চারজন আহত হয়েছেন। এছাড়া ২০ সদস্যের পুরো ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম এর আগে জানায়, দুটি ড্রোন দুকম বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে একজন বিদেশি শ্রমিক আহত হয়েছে বলেও নিশ্চিত করে রাষ্ট্রীয় গণমাধ্যম।

 

এদিকে বার্তা সংস্থা (এএফপি) জানিয়েছে, রিয়াদের পূর্বাঞ্চলের বাসিন্দারা একাধিক বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। পাশাপাশি তারা আকাশে ধোঁয়া উঠতেও দেখেছেন। সংস্থাটির প্রতিনিধিরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

আলজাজিরা জানিয়েছে, ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

এর আগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই, কাতারের দোহা ও ইসরায়েলের তেল আবিবে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১ মার্চ) সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারাও বলেছেন, এ শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে।

 

এরও আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটিতে আরও আট জন আহত হয়েছেন। সেখানে আরও জানানো হয়, হামলা শুরুর পর থেকে কাতারে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ এ দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।

 

এদিকে ইসরায়েলি বিমানবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত একদিনে ইরানের ওপর ১ হাজার ২০০টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে।

 

ইসরায়েলের দাবি অনুযায়ী, বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। সেখানে অন্তত ১৪৮ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital